সম্প্রতি রাজধানীর বনানীর সাকিব’স ডাইনে লেনেভো বাংলাদেশের পার্টনার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে ‘স্টেয়ারি নাইট’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাকিব আল হাসানকে বাংলাদেশে লেনেভোর প্রচারণা দূত হিসেবে সকল চ্যানেল পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
লেনেভো বাংলাদেশের বাজারে তাদের ভবিষ্যত্ পরিকল্পনা এবং এর অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগকে উল্লেখ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডকে ‘মোস্ট ভ্যালুড ডিস্ট্রিবিউটর’ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে লেনেভো দক্ষিণ এশিয়ার ওভারসিজ হেড অনজন বড়ুয়া, গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ এবং লেনেভোর সকল পার্টনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।