মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নতুন কিস্তি ‘মিশন ইম্পসিবল ফাইভ:রৌগ নেইশন’ বলিউড বক্স-অফিসে রাজত্ব করছে। টম ক্রুজ অভিনীত স্পাই থ্রিলার এই ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে আয় করেছে ২ কোটি ৯৪ লাখ ডলার।
তবে এই বিষয়ে বাণিজ্যিক বিশ্লেষকরা বলছেন, প্রথম সপ্তাহের তুলনায় আয়ে ভাটা পড়েছে ৪৭ শতাংশ। তবে দুই সপ্তাহে ১০ কোটি ছাড়িয়েছে টিকিটের বিক্রি। মুক্তির প্রথম দশ দিনেই সিনেমাটি আয় করেছে ১০ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার।
একইসাথে মুক্তি প্রাপ্ত বলিউড বক্স-অফিসে দ্বিতীয় অবস্থানে আছে ‘ফ্যান্টাস্টিক ফোর’। প্রায় চার হাজার সিনেমা হলে একযোগে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহে ২ কোটি ৬২ লাখ ডলার ব্যবসা করেছে সিনেমাটি। তবে ২০০৫ সালের ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর তুলনায় এবার বক্স-অফিসে তেমন একটা সাড়া পায়নি সিনেমাটি। বিশ্লেষকদের হিসেব অনুযায়ী, ৫৩ দশমিক ৩ শতাংশ কম দর্শক সমাগম হয়েছে এবারের পর্বে।