নেপালে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুতে।
বৃহস্পতিবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি না হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চলতি বছরের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্পে নেপালের ৯ হাজার লোক নিহত এবং ১০ হাজারের বেশি লোক আহত হয়।