নারী অ্যাথলেটদের মধ্যে সর্বোচ্চ আয় শারাপোভার

 
আবারো নারী অ্যাথলেটদের মধ্যে এক বছরে সবচেয়ে বেশি আয় করেছেন মারিয়া শারাপোভা। ফোর্বসের হিসেব অনুয়ায়ী, টানা ১১ বছর শীর্ষ আয়ের নারী অ্যাথলেট হলেন রুশ এই তারকা। তালিকার শীর্ষ দশ জনের মধ্যে সাত জনই টেনিস খেলোয়াড়।
 
ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর ফরাসি ওপেন জেতা ২৮ বছর বয়সী শারাপোভা প্রাইজ মানি থেকে পান ৬৭ লাখ ডলার। আর সব মিলিয়ে তার আয় ছিল ২ কোটি ৯৭ লাখ ডলার।
 

এর মধ্যে ব্যক্তিগত ব্যবসা, বিজ্ঞাপন ও বিভিন্ন পণ্যের দূত হওয়াসহ বিভিন্ন খাত থেকে আয়ও ধরা হয়েছে। বর্তমানে মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন। তার আয়ের পরিমাণ ২ কোটি ৪৬ লাখ ডলার।