জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আবুল কাশেম (৫২) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অপর আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবনপ্রাপ্ত মাহফুজকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড এবং এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত মোছাদেকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা আনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দুজনই বর্তমানে জেলা কারাগরে রয়েছেন।
জেলার অতিরিক্ত জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিঞ্চু এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের বাসিন্দা।
বাদি পক্ষে মামলা পরিচালনা করে জেলা জজ আদালতের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন এবং আসামি পক্ষে শুনানি করেন অ্যাড. সৈয়দ শামস-উল হীরু ও নিরঞ্জন কুমার ঘোষ নিরু।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালের ২৭ মার্চ উপজেলার ঘগোয়া গ্রামের হাসেন আলী ও মালতি বেগম এবং তাদের দণ্ডপ্রাপ্ত দুই ছেলে লোহার রড় দিয়ে পিটিয়ে কৃষক আবুল কাশেমকে হত্যা করেন। এ ঘটনায় আবুল কাশেমের ছেলে ইউনুস আলী বাদী হয়ে চারজনকে আসামি করে ওই দিনই হত্যা মামলা করেন।