জেলার সরাইল উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেলে শাহজাদাপুর গ্রামের সিরাজ মিয়ার শিশু কন্যা বৃষ্টি বেগম (০২) ও সিরাজ মিয়ার চাচাত ভাই ছোট্টন মিয়ার শিশু কন্যা মুন্তাহার বেগম (০২) বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে এদের পাচ্ছিল না। পরে ধূপাবাড়ির পুকুরে স্থানীয়রা দুই শিশুর ভাসমান লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়।
শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।