জেলার বকশীগঞ্জ উপজেলার দাসের হাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত স্বপন বিশ্বাস (২২) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের শ্রী বল দাসের ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে স্বপন বিশ্বাস বাজারে নিজ মুদি দোকান খুলতে গিয়ে পাশের একটি দোকানের বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।