জেলার টেকনাফ উপজেলায় ২০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে (বিজিবি) বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান। এরা হলেন, মিয়ানমারের মংডু ডেইলপাড়া এলাকার আমান উল্লাহ (২৪) ও একই এলাকার মো. ইউছুপ (২০)।
বৃহস্পতিবার ভোরে উপজেলা সদর ইউনিয়নের নাজিরপাড়াস্থ নাফ নদীর ১ নং সুইস গেইট এলাকা থেকে এসব ইয়াবাসহ ওই দুই পাচারকারীকে আটক করা হয়।
টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার আইনে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে।