পণ্য পরিবহনে হয়রানি, বিরাজিত সমস্যার দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচি দিয়ে ঐক্যাবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। বৃহস্পতিবার তেজগাঁয়ে সমিতির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সিন্ধান্ত হয় আগামী ১৮ আগস্ট সারাদেশ থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসুচী ঘোষণা করা হবে।
সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, ‘দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে পণ্য পরিবহন শিল্পের গুরুত্ব অপরিসীম। কিস্তু কথায় কথায় ট্রাক টার্মিনাল উচ্ছেদ, আলোচনা না করে টোল বৃদ্ধি, ফিটনেসের নামে পুলিশের চাঁদাবাজি, দক্ষচালকদের ভারী ড্রাইভিং লাইসেন্স প্রদান বন্ধ থাকায় প্রতিনিয়ত হয়রানির করার হচ্ছে। রয়েছে পণ্য চুরি-ডাকাতির ঘটনা। এতে মালিক ও শ্রমিকদের মধ্যে চরমভাবে ক্ষু্ব্ধ। যে কোন সময় সারাদেশে পণ্য পরিবহনের চাকা স্থবির হয়ে যেতে পারে।
হাজি মো. মোহাম্মদ তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে ঐ বৈঠকে বক্তব্য রাখেন—বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সাধারণ সম্পদক আব্দুল মোতালেব, ,ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইর্ভাস ইউনিয়নের সাবেক সভাপতি মনির তালুকদার, প্রমুখ হুমায়ুন কবির প্রমুখ।