তাড়াশে সরকারি ঔষধ পাচারকালে নারীসহ আটক ২, তদন্ত কমিটি গঠন

জেলার তাড়াশ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে সরকারি ঔষধ পাচারকালে জনতা দুইজনকে  আটক করে পুলিশে সোপর্দ করেছে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার অফিস শেষে পরিবার পরিকল্পনা বিভাগের ভিজিটর তহুরা খাতুন ও স্বাস্থ্য বিভাগের পোটার শরিফুল ইসলামকে বিনামূল্যে সরবরাহের ঔষধ বাইরে পাচার করছিলেন। এ সময় জনতা অফিসের গেটে এসব ঔষধসহ এদের আটক করে। পরে হাসপাতালের চিকিৎসক মাসুদ রানা বাদল ও চিকিৎসক শিমুল তালুকদার থানায় খবর দিলে পুলিশ এসে এসব ঔষধ জব্দ ও এদের আটক করে।
 
জব্দকৃত ঔষধগুলো হলো, ২৫০ মিলিগ্রাম দুই শ পিস অ্যামজাসিলিন, ৫ শ পিস প্যারাসিটামল, ১৫০মিলিগ্রাম ২০০পিস রেনিটিডিন, ৪ শ মিলিগ্রাম এলমিবান ২৪০ পিস, কটর রুল ৬৩ পিস এবং এক হাজার গ্রাম কমপাউড বেনজোয়িক এসিড (ওয়েলমেন্ট) ১ কৌটা।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম ও ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ‘তারা ঘটনা শুনেছেন। তবে এ মুর্হূতে কিছু বলতে পারবেন না।’