রাবির আবাসিক হলে অগ্নিকাণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের ৪০৫ নং কক্ষে বৈদ্যুতিক পাখা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
বুধবার রাত সোয়া ১১টায় ওই কক্ষের একটি টেবিল ফ্যানের মোটর বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।

রাবির দমকল স্টেশনের সিনিয়র ফ্যায়ারম্যান আশরাফুর রহমান বলেন, ‘একটানা দীর্ঘক্ষণ চলায় ফ্যানের মোটর বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় হলের আবাসিক শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণ করে।