রাজধানীর বাড্ডায় বৃহস্পতিবার রাতে গোলাগুলির ঘটনায় আহত একজন হাসাপাতালে মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুইজন মারা যান। ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর মারা যান তারা।
শুক্রবার সকালে ইউনাইটড হাসপাতালে মারা গেছেন মাহবুবুর রহমান গামা (৪২)। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য সম্পাদক। এর আগে নিহতরা হলেন- ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুদ্দিন মোল্লা (৫৩) ও মানিক (৪২)।
ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) শেখ মারুফ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হাতে তারা খুন হয়েছেন।