চট্টগ্রামের সাতকানিয়ায় শিবিরকর্মীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢেমশা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লিয়াকত আলী, মো. ফারুক, সাইফুল ইসলাম, মো. আরাফাত ও মঈনুল ইসলাম। এদের মধ্যে লিয়াকত, ফারুক, ও সাইফুল শিবিরকর্মী এবং আরাফাত ও মঈনুল তাদের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ঢেমশা এলাকার একটি মসজিদে শুক্রবার শিবিরকর্মীরা গোপন বৈঠকের প্রস্তুতি চলছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান করে। পরে সেখানে ঐ পাঁচজন তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, পাঁচজনের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।