দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, ‘দুদকের হিসেবে বিআরটিএ একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। সেখানে দুর্নীতি কমাতে দুদকের একটি দল কাজ করছে।’
বৃহস্পতিবার সন্ধায় মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় দুদক চেয়ারম্যান জনগণের সেবা করার মানসিকতা নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহ্বান আহ্বান জানান।
বদিউজ্জামান বলেন, ‘সুইচ ব্যাংকে বাংলাদেশের টাকা আছে শুনা যাচ্ছে। কিন্তু কাদের টাকা সেটা দুদকের জানা নেই। তবে জাতি সংঘ সনদের চুক্তি অনুযায়ী এমএলএআর (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন রিকুয়েস্ট) পাঠানো হয়েছে। ওই ব্যাংকে কোন বাংলাদেশি গ্রাহকের তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দুদক।’
এ সময় অন্যান্যের মধ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি আব্দুল কাদির মাহমুদ, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সারাধণ সম্পাদক এসএম উমেদ আলী, টিআইবির সভাপতি সৈয়দ নেছার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।