রাজশাহী মহানগরীর তালাইমারী মোড়ে বিদ্যুতের পোলে উঠে জাতীয় শোক দিবসের ব্যানার টাঙাতে গিয়ে হারুন অর রশিদ (৩৫) নামে এক যুবলীগ কর্মী মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে ওই পোলে উঠে ব্যানার টাঙানোর সময় বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের তারে তার মাথা লেগে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে আছড়ে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ তার মৃত্যু হয়। তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী এবং বাজে কাজলা ফুলতলার বাসিন্দা আশরাফ আলীর ছেলে। হারুন অর রশিদের ১০ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে।