গৃহবধূর লাশ উদ্ধার

জেলার সুন্দরগঞ্জ উপজেলায় রামভদ্র খানাবাড়ি গ্রাম থেকে শুক্রবার নাসিমা বেগম (১৯) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নাসিমা ওই গ্রামের আবদুল কাদের মিয়ার মেয়ে ও একই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
 
জানা গেছে, ১৪ মাস আগে নাসিমার সঙ্গে আশরাফুলের বিয়ে হয়। নাসিমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে নাসিমার সঙ্গে স্বামী আশরাফুলের ঝগড়া হয়। এক পর্যায়ে নাসিমাকে বেধড়ক পেটায় আশরাফুল। পরে বাড়ির উঠানে গলায় ওড়না পেঁচিয়ে নাসিমার লাশ ফেলে আশরাফুল ও পরিবারের লোকজন সটকে পড়েন।
 
নাসিমার বাবার দাবি, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে মেরে ফেলেছে।
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।