ছাত্রলীগ কর্মী আলীম হত্যা: গ্রেফতার আক্সগুর মিয়া ৩ দিনের রিমান্ড

সিলেট মদনমোহন কলেজে নিহত ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যা মামলায় গ্রেফতার আক্সগুর মিয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
শুক্রবার সিলেট মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে পাঁচদিনের রিমান্ড প্রার্থনা করা হলে আদালতের বিচারক শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
প্রধান আসামি প্রনোজিতের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আক্সগুর মিয়াকে আটক করে পুলিশ। 
 
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীদের মধ্যে বাক্বিতণ্ডার জেরে বুধবার ছুরিকাহত হয়ে বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী আলীম। পরদিন বৃহস্পতিবার তার বাবা আলকাস মিয়া বাদী হয়ে ছাত্রলীগের নয় কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় পাঁ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়।