কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জে মাটিচাপায় ২ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মোঃ মশিউর (৪০) ও আউলিয়া (২৮)। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন উত্তর ধর্মশুর এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। নিহত মশিউরের স্ত্রী সজিনা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ২ জনই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা এ এলাকায় ভাড়া থেকে কালভার্ট নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সকালে তারা ওই এলাকায় মাটি কাটার কাজ করতে গেলে তাদের উপর মাটি ধসে পড়ে। পরে তারা মারা যান। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা রেজা বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।