আত্মীয়ের লাশ দেখে ফেরার পথে লাশ হলেন ২ নারী

যশোরের ঝিকরগাছায় ট্রাক চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার সকালে উপজেলার বল্লা গ্রামে ঝিকরগাছা-বাঁকড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঐ গ্রামের আবুল কাসেমের স্ত্রী সখিনা খাতুন (৫৫) ও এন্তাজ আলীর স্ত্রী কোহিনূর বেগম (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এক আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে একই গ্রামের কলোনিপাড়া এলাকায় তার বাড়ি গিয়েছিলেন ঐ তিন নারী। ফেরার পথে ঝিকরগাছা থেকে বাঁকড়াগামী বালি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো চ-১৪-৮৬৯৪) নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সখিনা ও কোহিনূর  নিহত হন। আহত আরেক নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় জনতা ট্রাকটি ভাংচুর এবং ঝিকরগাছা-বাঁকড়া সড়ক অবরোধ করে রেখেছে।

ঝিকরগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।