টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জেপি চেয়ারম্যানের শ্রদ্ধা

 
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
 
বঙ্গবন্ধুর শাহাদত্ বার্ষিকীতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু দলীয় নেতাকর্মীদের নিয়ে সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
 

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য শাহ রফিকুল বারী চৌধূরী, মফিজুল হক বেবু,  অ্যাড. আহম্মেদ মুক্তু, সহসভাপতি মোহাম্মদ হোসেন রেনু, আমিনুল ইসলাম পিন্টু, ভাইস চেয়ারম্যান মীর হারুন অর রশিদ, শরীফ শফিকুল হামিদ সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম দফতর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, বন ও পরিবেশমন্ত্রীর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন মহারাজ, জেপির খুলনা মহানগর আহবায়ক এস. এস রাশিদা করিম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।