রাজধানীর রমনা এলাকায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, শুক্রবার বিকাল চারটার দিকে ওই শিক্ষার্থীকে তার গ্রামের দুই বন্ধু রমনা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী বাসায় ফিরে বিষয়টি তার অভিভাবকদের জানায়। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে।