ছেলের মারপিটে মায়ের মৃত্যুর অভিযোগ

জেলার চাটমোহর উপজেলার পল্লীতে শনিবার বৃদ্ধা মাকে মারপিট করে হত্যা করেছে তার ছেলে। নিহত বৃদ্ধা ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের স্ত্রী আমেনা বেওয়া (৭০)।
 
এলাকাবাসী জানান, প্রায়ই মোকছেদ আলী মাকে মারপিট করতো। গতকাল শনিবারও সে মাকে মারপিট করে। এক পর্যায়ে বৃদ্ধা মায়ের মৃত্যু হয়।
 
এলাকাবাসীর খবরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকারসহ অন্যরা ঘটনাস্থলে যান। তবে স্থানীয় প্রধানরা বিষয়টি ধামাচাপা দিতে এ হত্যাকে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করেন। পরে পুলিশ স্বাভাবিক মৃত্যু হিসেবে লাশ দাফনের অনুমতি দিয়ে ফিরে যান।
 
গ্রামবাসী অভিযোগ, ছেলের মারধরের কারণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
 
চাটমোহর থানার ওসি জানান, এ মৃত্যুতে পরিবারের কারো কোন অভিযোগ নেই।