দক্ষিণ ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ৪০ অভিবাসী নিহত হয়েছেন বলে ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। দেশটির নৌবাহিনী শনিবার এক টুইটার বার্তায় জানিয়েছে, উদ্ধার কার্যক্রম চলছে। কয়েকজন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এদিকে ইতালির পক্ষ থেকে প্রথমে জানানো হয়, নৌকাটি ডুবে গেছে। কিন্তু দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নৌকাটি উল্টে গেছে।
আলজাজিরার এক খবরে জানানো হয়েছে, নৌকাটি থেকে ইতিমধ্যেই ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া নৌকাটিতে আরো চার শতাধিক অভিবাসী রয়েছেন।