ঢাকা মেডিক্যাল থেকে ডাকাতির আসামির পলায়ন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিত্সাধীন অবস্থায় ডাকাতি মামলার এক আসামি পালিয়েছেন। তার নাম ইদ্রিস আলী (৪৫)। তিনি ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর বেডে চিকিত্সাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।

জানা গেছে, ইদ্রিস গত ২ ফেব্রুয়ারি চিত্রারচর এলাকা থেকে ডাকাতি করতে গেলে জনতার হাতে আটক হন। জনতার গণধোলাইয়ে আহত হওয়ায় ওইদিনই ঢামেকে পাঠানো হয়।  রাজারবাগ পুলিশ লাইন্সের দুই কন্সটেবল ও ঢামেকের একজন আনসার তাকে পাহারার দায়িত্বে ছিলেন। ইদ্রিস শরীয়তপুরের জাজিরার চিত্রারচর গ্রামের রহমান মাতবরের ছেলে।