জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক এবং জাতির স্বপ্নের রূপকার।’
শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ড কার্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, ‘বঙ্গবন্ধুর ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। পাকিস্তানি শাসকদের ক্রমাগত শোষণ ও দমন-পীড়ন থেকে বাঙালিকে চিরকালেরর মতো মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
খবর বাসসের।