এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর তদানিন্তন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর প্রতিরোধ গড়ে না তোলা রাজনৈতিক ব্যর্থতা। এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সদা প্রস্তুত থাকতে হবে।’
শনিবার এলজিইডি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এলজিআরডি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
রাঙ্গা বলেন, ‘বর্তমানে তার দল প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে সংসদের ভিতরে ও বাইরে নিস্বার্থ সমর্থন দানের পাশাপাশি গঠনমূলক সমালোচনা করছে।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন—পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, এনআইএলজির মহাপরিচালক মোস্তফা কামাল হায়দার. ওয়াসার ব্যবস’াপনা পরিচালক তাসকিম এ খান ও জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদা আহসান প্রমুখ।