খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আজ মানববন্ধন

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সার দাবিতে আজ বুধবার দুপুর সাড়ে ১২ থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই কর্মসূচিতে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।