জেলার ভাণ্ডারিয়া উপজেলায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা জেপির যুগ্ন আহ্বায়ক ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সহ-সভাপতি মো. লিয়াকত তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মো. সহিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন বাবুল শাহ, জেপি নেতা আবুল কালাম পোদ্দার,মো. ইউসুব আলী আকন, যুদ্ধকালীন উপজেলা কমান্ডার আ. আজিজ সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। জেপির উপজেলা যুগ্ন আহ্বায়ক ও ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দের সভাপতিত্ব করেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুনার রশিদ। এ সময় জেপি ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।