যুক্তরাষ্ট্রে কম্পিউটার বিভ্রাটে শত শত ফ্লাইট বাতিল


কম্পিউটার বিভ্রাটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ব্যস্ত বিমানবন্দরের শত শত বিমান চলাচল স্থগিত বা বাতিল হয়ে গেছে। সাত ঘণ্টার বেশি সময় ধরে নিউইয়র্ক, ওয়াশিংটন ও বাল্টিমোরের বিমান চলাচল বন্ধ রয়েছে।

এ পরিস্থিতি আরো কয়েক ঘণ্টা চলতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

তবে এই কম্পিউটার বিভ্রাটের সাথে কোন সাইবার আক্রমণের যোগসাজশের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কর্মকর্তারা।

-বিবিস