যশোরে পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. হানিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকায় হানিফ ছুরিকাহত হন। রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।