ইত্তেফাক রিপোর্ট
ছিনতাই চেষ্টার শিকার বাংলাদেশ বিমানের সেই এয়ারক্রাফট আবার আকাশে উড়ছে। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭—৮০০ এয়ারক্রাফটির নাম ময়ূরপঙ্খী। মেরামত শেষে এটি এখন উড্ডয়নযোগ্য বলে জানিয়েছে বিমানের একটি সূত্র। আগামীকাল বৃহস্পতিবার থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এটি উড্ডয়ন তালিকাভুক্ত হচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ছিনতাই চেষ্টার শিকার হয়। চট্টগ্রামে অবতরণের পর যাত্রীরা নিরাপদে অবতরণ করার পর ছিনতাই চেষ্টাকারী পলাশ কমান্ডো অভিযানে নিহত হয়। ঘটনার এখনো তদন্ত চলছে। যদিও এরইমধ্যে এক সার্জেন্ট, দুই নিরাপত্তাকর্মী ও এক আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।