ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার চাপায় তানিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে চিকিত্সাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত তানিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের পশ্চিমপাড় গ্রামের মোহাব্বত আলীর মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
সরাইল হাটিহাতা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. শরিফুল ইসলাম জানান, সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শান্তিনগর নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী তানিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।