মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

জেলা সদর উপজেলার চর মকিমপুর এলাকার ফালু বেপারী (৬৮) নামে এক বৃদ্ধের লাশ ধলেশ্বরী নদীতে উদ্ধার হয়েছে। নিখোঁজের একদিন পর রবিবার তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত. শহর আলী বেপারীর ছেলে।
 
পুলিশ জানায়, শনিবার থেকেই ফালু বেপারীকে কোথাও খুঁজে পাচ্ছিল না স্বজনরা। সকালে বাড়ির পাশে ওই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সকাল ১১টার দিকে  লাশটি উদ্ধার করা হয়।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।