জেলার কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রায়হান (৩০) উপজেলা শিলকওঁর গ্রামের আলহাজ চান মিয়ার পুত্র।
রবিবার বিকেলে উপজেলাধীন বগুড়া-সান্তাহার সড়কের পাগলাপীর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রায়হান মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে দুপচাঁচিয়ায় যাচ্ছিলেন। বিকেল পৌনে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রায়হান ঘটনাস্থলেই মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার পুন্ডু তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।