বিশাল সৌদি বিনিয়োগের সম্ভাবনা দেখছে বাংলাদেশ

এশিয়ার অন্যতম বৃহত্ অর্থনীতির দেশ সৌদি আরবের দুই জন শীর্ষ পর্যায়ের মন্ত্রী আজ বুধবার বাংলাদেশে আসছেন। তারা হলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীমোহাম্মেদ বিন মাজিদ আল তোয়াইজরি এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি। তাদের নেতৃত্বে ৩৪ সদস্যের প্রতিনিধি দলটিকে বাংলাদেশে সৌদি সরকারের এযাবতকালের সবচেয়ে বড় সফরকারী প্রতিনিধিদল হিসেবে দেখা হচ্ছে। তাদের এ সফরে বড় আকারের বিনিয়োগ সম্ভাবনা দেখছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাবের একটি রূপরেখা তৈরি করেছে সরকারের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পর্যটন, জ্বালানি, অবকাঠামোসহ আরো কয়েকটি খাতকে গুরুত্ব দিয়ে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব তৈরি করছে বাংলাদেশ।

সূত্র জানিয়েছে, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে সৌদি আরবের আগ্রহ বেড়েছে। সফরকালে প্রতিনিধি দলটি সরকার প্রধানের সঙ্গেও দেখা করবেন।