বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ অজ্ঞাত পুরুষ (৪৫) ও অজ্ঞাত বৃদ্ধ মহিলার (৬০) লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নাটোর-আত্রাই রেল স্টেশনের বেলতলি রেল ক্রসিং এর মাঝামাঝি জায়গায় থেকে অজ্ঞাত পুরুষ ও আক্কেলপুর রেলওয়ে স্টেশনে অদূরে হলহলিয়া ব্রিজের নিকট থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে জিআরপি থানায় পৃথক ইউডি মামলা দায়ের হয়েছে।