তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বৃক্ষ রোপণের মধ্যদিয়ে সবুজ শ্যামল বাংলাদেশ গড়ে তুলে দেশকে বাসযোগ্য রাখতে চায় সরকার। ‘বর্তমান সরকার পরিবেশ বান্ধব সরকার’ উল্লেখ করে তিনি বলেন, বৃক্ষ রোপণের ফলে জনগণের জীবন ও জীবিকার মান উন্নয়ন ঘটবে।
রোববার নাটোরের সিংড়া কোর্ট মাঠ চত্বরে কৃষি সম্প্রসারন বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাহেদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিভিন্ন আশ্রায়ন কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে রোপনের জন্য গাছের চারা বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ।