নড়াইল জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হত্যা মামলার আসামি খালেক মোল্লা (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের আলিমুদ্দিন মোল্লার পুত্র।
নড়াইল জেলা কারাগারের জেলার একেএএম মাসুম জানান, রবিবার সকালে খালেক মোল্লা হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।