নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সেতু ও মহাসড়কের টোল বাড়ানো ও হ্রাস করার বিষয়ে চলতি মাসের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পেয়ে আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছি। সেতু মন্ত্রী বলেছেন যে, তিনি বিষয়টি সহানুভুতির সাথে দেখবেন। আগামী ২১ আগস্ট তার সাথে পুনরায় টোলের বিষয়ে আলাপ আলোচনা করা হবে।
রবিবার চট্টগ্রাম পোর্ট রেষ্ট হাউজে চট্টগ্রামের সড়ক পরিবহনের নেতৃবৃন্দ এবং সড়ক পরিবহন ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।