ছয়টি দেশে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করে

 

ইত্তেফাক ডেস্ক

বিশ্বে ছয়টি দেশ আছে যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করে। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে সিএনএন বলছে, গবেষণার সবক্ষেত্রে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করছেন এমনটি নয়। আর এই পরিবর্তন খুবই ধীরে হচ্ছে। ‘নারী, ব্যবসা এবং আইন’ শীর্ষক রিপোর্টে’ বিশ্ব ব্যাংক জানিয়েছে, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, লাটভিয়া, লুক্সেমবার্গ এবং সুইডেন একশ’ নম্বরই পেয়েছে। গত কয়েক দশকে ফ্রান্স সবচেয়ে বেশি উন্নতি করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। - সিএনএন