চান্দিনায় কোচিংয়ে না যাওয়ায় শিক্ষার্থীদের উপর নির্যাতন

চান্দিনায় নির্ধারিত শিক্ষকের কাছে কোচিং না করায় শিক্ষার্থীদের মারধরসহ শ্রেণি কক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার উপজেলা সদরের ‘চান্দিনা কিন্ডার গার্টেনে’ এ ঘটনা ঘটে।

 
ঘটনার পর ওই কিন্ডার গার্টেনের অপর এক শিক্ষকসহ শিক্ষার্থীরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট মৌখিক অভিযোগ করেন।
 
পঞ্চম শ্রেণির সুশান্ত মজুমদার, সুমাইয়া আক্তার, সানজিদা আক্তারসহ আরো অনেকে জানায়, অধ্যক্ষ কাজী জসিম উদ্দিন আলম স্যার সিরাজুল আলম খানের কাছে মাসিক ৫শ টাকা বেতনে কোচিং ঠিক করেন। আমরা প্রথমে পড়তে যাই। কিন্তু তার কোন কথাই আমরা বুঝতে পারি না। পরে কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি। তাই আমাদের ক্লাস থেকে বের করে দেয়া হয়েছে।
 

উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ-আল মামুন জানান, বিষয়টি দুঃখজনক। দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।  অভিযুক্ত শিক্ষক কাজী জসিম উদ্দিন আলম জানান, ‘কোনো কিছু জানার থাকলে আগামীকাল (অফিস সময়ে) স্কুলে এসে জেনে যান’।