ময়মনসিংহ শহরের মাশকান্দায় পলিটেকনিক ইন্সটিটিউটের নর্দমা থেকে তিন নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে পলিটেকনিক ইন্সটিটিউটের নর্দমায় তিন নবজাতকের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়।
কোতুয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় হাসপাতাল কিংবা কোন ক্লিনিক থেকে অবৈধ গর্ভপাতে মারা যাওয়া এসব নবজাতকের লাশ কে বা কারা এখানে ফেলে রেখে যেতে পারে।