দিনাজপুরের বিরলে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দিনাজপুর-বোঁচাগঞ্জ সড়কের ঢেরাপাটিয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিরল উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম (২৫) এবং পাশ্ববর্তী বোঁচাগঞ্জ উপজেলার বনহারা গ্রামের বাসিন্দা মোসাদ্দেক হোসেন (২৯)
বিরল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।