সাতক্ষীরায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার


সাতক্ষীরা সদর উপজেলার বিহারীনগর গ্রামের একটি আম বাগান থেকে সোমবার সকালে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
স্থানীয়রা জানান, ধারনা করা হচ্ছে বৃদ্ধ লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করে আম বাগানে ফেলে রাখা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।