ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীদের হামলায় দুই সৌদি সীমান্তরক্ষী নিহত হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ ও বিদ্রোহীদের একটি নিউজ সাইট এ কথা জানিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রবিবার দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালনকালে বিদ্রোহীদের হামলায় সার্জেন্ট আলি আল-গাজওয়ানি ও সারউই আল-সাঈদ নামের দুই সীমান্ত রক্ষী শহীদ হয়েছেন।
ইয়েমেন সীমান্তে অবস্থিত জাযান অঞ্চলে এ ঘটনা ঘটে বলেও বিবৃতিতে জানান হয়।
খবর বার্তা সংস্থা এএফপির।