‘বিএনপি-জামাতকে দমন করলে নির্মূল হবে জঙ্গিবাদ’

 
বিএনপি-জামায়াতই জঙ্গিবাদের আশ্রয়দাতা। তাদেরকে দমন করলেই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। সোমবার জাতীয় প্রেসক্লাবে সমবায় লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
জাতীয় শোক দিবস ও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিএনপি আমলের কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে জঙ্গিবাদের অভ্যয়ারণ্য তৈরি করেছিল।’