জিয়ার অপকর্ম ধারণ করেই শোকের দিনে কেক কাটেন খালেদা: সুরঞ্জিত

 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার জন্যই বেগম খালেদা জিয়া এদিন তার জাল জম্মদিন পালন করে থাকেন।’
 
সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ সংগঠনের উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সুরঞ্জিত বলেন, ‘বিএনপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করাকে এখনও সঠিক বলে মনে করে। তাই তারা জাতীয় শোক দিবসে কেক কেটে উল্লাস করে থাকে।’
 

সংগঠনের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি, ঢাকা মহানগর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুণ চৌধুরী, নৌকা সমর্থক গোষ্ঠীর সহ-সভাপতি চিত্তরঞ্জন দাস ও বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।