জেলার ঈশ্বরদী উপজেলায় বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ মোফাজ্জল হোসেন ওরফে মফেজ্জল (৩২) নামে এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার বাঁশেরবাদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোফাজ্জল উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের গণি সরদারের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়াসহ ছয় মামলার পলাতক আসামি মোফাজ্জল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানো হয়েছে।