ব্যাংককে বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ১২ জন নিহত হওয়ার কথা জানা গেছে। খবর- বিবিসির।
 
ঘটনাস্থলে থাকা বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, বিস্ফোরণস্থলের আশপাশের এলাকায় ব্যাপক হট্টগোল চলছে। বিভিন্ন যায়গায় মৃতদেহের অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে রয়েছে বলেও জানান তিনি।
 
শহরের কেন্দ্রস্থলে এরাওয়ান মঠের পাশে এই বিস্ফোরণ ঘটেছে। জায়গাটি ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় এলাকাগুলোর মধ্যে অন্যতম। এর পাশেই একটি পাঁচ তারকা হোটেল রয়েছে।