অধিকাংশ অটিস্টিক শিশুর বাবা-মা উচ্চশিক্ষিত বলে একটি গবেষণায় দেখা গেছে। গবেষণায় বলা হয়, ৪৩ শতাংশ অটিস্টক শিশুর মা এবং ৫২ শতাংশ তাদের স্বামীরা স্নাতকোত্তর বা উচ্চশিক্ষিত এবং তারা অবস্থা সম্পন্নও হয়ে থাকেন। তবে তাদের প্রতি চারজনের মধ্যে একজন মা হতাশায় ভোগেন।
সোমবার আইসিডিডিআরবির অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে এই গবেষণার তথ্য তুলে ধরা হয়। অটিস্টিকি শিশুর বাবা-মা মানসিক স্বাস্থ্যগত অবস্থা নির্ণয়ে আইসিডিডিআরবি পরিচালিত এই গবেষণায় সহযোগিতা করে নন কমিউনিক্যাবল ডিজিস লাইন ডিরেক্টরেট হেলথ সার্ভিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
২০১৫ সালের মে-জুন মাসে ঢাকায় ৩৮৮ জন মায়ের মধ্যে এই গবেষণা করা হয়, যাদের ৩ বছর বয়সের অটিস্টিক শিশু আছে এবং তারা স্কুলে যায়। গবেষক দল তাদের পরিবারের আর্থ সামাজিক অবস্থা, মায়েদের সহযোগিতার অবস্থা, পারিপার্িশ্বক অবস্থা, অটিস্টিক শিশু সর্ম্পকে মায়েদের দক্ষতা এবং মায়েদের হতাশার বিষয় তুলে আনেন।